spot_img
spot_img

ইতালিতে ভয়াবহ বন্যা; ৩৬ হাজারেরও বেশি লোক গৃহহীন

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

শনিবার (২০ মে) আঞ্চলিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

চলতি সপ্তাহে প্রবল বর্ষণে ১৪ জন মারা গেছে। এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহররের রাস্তাঘাট পানিতে তলিয়ে নদীতে রূপ নিয়েছে।

আরো বৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আবহাওয়ার লাল সতর্কতা রোববার পর্যন্ত বাড়িয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার বলেছেন, ইতালির জরুরি অবস্থা মোকাবেলায় তিনি জাপানের জি-৭ শীর্ষ সম্মেলন থেকে চলে যাচ্ছেন।

সাংবাদিকদের তিনি বলেন, জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ