spot_img
spot_img

জেদ্দায় পৌঁছেছেন ৮২৯ বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী।

আজ রোববার (২১ মে) রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

দূতাবাস থেকে জানা গেছে, আজ রোববার সকাল সা‌ড়ে ৭টায় প্রথম ফ্লাইটে ৪১৪ জন ও সা‌ড়ে ১১টায় দ্বিতীয় ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। বাংলাদেশি এসব হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত এ সময় বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ ছাড়া জেদ্দা বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মাদ নাজমুল হক ও হজ মিশনের কাউন্সিলর মুহাম্মাদ জহিরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত ছি‌লেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ