spot_img
spot_img

নদী থেকে পাথর উত্তলনের সময় বাংলাদেশি শ্রমিককে গুলি করে আহত করল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে পাথর উত্তলনের সময় পলাশ (৩৫) নামের এক বাংলাদেশিকে শ্রমিককে গুলি করে আহত করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২১ মে) দুপুরের পর উপজেলার ভজনপুর ইউপির অন্তর্গত ভুতিপুকুর সীমান্তের সাও নদীতে এ ঘটনা ঘটে। আহত পলাশ ওই ইউনিয়নের বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানান, প্রতিদিনকার মতো রোববার দুপুরে ভুতিপুকুর সীমান্তের সাও নদীতে পাথর তুলতে যান পলাশ। অন্যান্য শ্রমিকদের সঙ্গে তিনিও পাথর তুলছিলেন। ওই সময় আকস্মিক ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য নদী পাড়ের চা বাগান থেকে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলির শব্দ শুনে শ্রমিকরা পালিয়ে গেলেও পলাশ বিএসএফের গুলিতে মাটিতে পড়ে যায়। পলাশকে মাটিতে পড়ে থাকতে দেখে কয়েকজন শ্রমিক দৌড়ে ফিরে এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে রংপুরে নেওয়া হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, আহত অবস্থায় পলাশ নামের এক রোগীকে জরুরি বিভাগে আনা হলে তার পেটের বাম পাশে গুলির আঘাত ও ক্ষত পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ