spot_img
spot_img

আর শান্তি সমাবেশ নয়; এবার প্রতিরোধ করতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। অনেক শান্তি সমাবেশ করেছি। আর শান্তি নয়, এবার প্রতিরোধ হবে।

রোববার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে সে বিষয়ে আপনাদের সতর্ক করতে আমি দাঁড়িয়েছি। মির্জা ফখরুলের ২৭ দফা থেকে ১০ দফা, এখন ১ দফা দাবি হয়েছে। ফখরুল বলছেন, শেখ হাসিনার পদত্যাগ। আর রাজশাহীতে সাবেক মেয়র প্রকাশ্যে বলেছিলেন আবার ১৫ আগস্ট ঘটাতে হবে।

তিনি বলেন, সরকারকে পতনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, ১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনও আবু সাইদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। তিনি সরজমিন দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ