হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজহারুল ইসলামকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২১ জুন) ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে আজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ১৫ই জুন ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।











