spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৪৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২০ জুন) সকাল ছয়টা থেকে বুধবার (২১ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৩৪৩৯ পিস ইয়াবা, ৪৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ৪ বোতল বিদেশি মদ ও ৭ গ্রাম ৫৫৯ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ