spot_img
spot_img

আমাদের জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না: হামাস

চলতি বছরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হাতে ১৫৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়াও শত শত ফিলিস্তিনি আহত হয়েছে। আর ফিলিস্তিনি জনগণের এই আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান শেখ সালেহ আল-আরোরি।

সম্প্রতি জেনিনে একটি প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সময়ে দখলদার ইসরাইলি বাহিনীর হাতে ৬ জন নিহত ও প্রায় কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, “আমরা শপথ করছি যে দখলদার ইসরাইলি বাহিনীর হাতে আমাদের যেসব জনগণ আহত ও শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, গত সোমবার জেনিন শরনার্থী শিবিরে দখলদারিত্বের বিরুদ্ধে যে বীরত্বপূর্ণ বিক্ষোভ দেখা দিয়েছিল তা পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বিভিন্ন অপরাধেরই স্পষ্ট জবাব।

বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধক্ষেত্রে শত্রু শিবিরের বিরুদ্ধে আমাদের সকল দলের প্রতিরোধ যোদ্ধাদের ঐক্যে আমরা গর্ববোধ করি।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের বীরত্বপূর্ণ প্রতিরোধ বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই এ বার্তা প্রদান করেছে যে, বরকতময় আল-আকসা মসজিদের ক্ষতি করা আর আগুন নিয়ে খেলা করা সমান বিষয়। আমাদের জনগণ আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ প্রতিরোধ আল-আকসাকে রক্ষা করতে থাকবে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ