spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২০ জুলাই) ভোর ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯ হাজার ২৯৩ পিস ইয়াবা, ১০ গ্রাম ২৬ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৯৪৮ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ