spot_img

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের সাক্ষাৎ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতিম দুদেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ড. মোমেন দুদিনের সরকারি সফরে গত মঙ্গলবার মালয়েশিয়া গেছেন।

বুধবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ড. মোমেন মালয়েশিয়ার নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অচিরেই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর প্রত্যাশার কথা জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ