ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি জানিয়েছেন, নেতানিয়াহুকে কানাডায় আমন্ত্রণ জানানোর তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই তাঁর।
গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) সাংবাদিকদের কানাডার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দখলকৃত পশ্চিমতীরে দখরদার ইহুদিবাদী বসতি স্থাপনা আন্তর্জাতিক আইনে অবৈধ জানিয়ে ট্রুডো বলেন, আমরা সেখানে সহিংসতা দেখছি। এটা ইসরাইলী ও ফিলিস্তিনিদের জন্য সহজ নয়।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডা দীর্ঘদিন ধরে বলে আসছে যে, পশ্চিমতীরে বসতি স্থাপনা অবৈধ। আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। ট্রুডো জানান, কানাডা ইসরায়েলের পরম বন্ধু হলেও দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে।
এদিন ইসরাইলের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগেরও সমালোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা এ সংস্কার নিয়েও খুব উদ্বিগ্ন। দেখা যাচ্ছে, ইসরায়েলি সরকার এ সংস্কার করতে দৃঢ় প্রতিজ্ঞ।











