ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামোকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করেছে।
তবে আইআরজিসির এই দাবির বিষয়ে অ্যামাজন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের দারখোভিন এলাকায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে, হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ও বাণিজ্যিক স্থাপনাগুলো সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার মধ্যে উচ্চ ঝুঁকির লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: দ্য ডন










