spot_img
spot_img

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ রবিবার (২১ আগস্ট) তার অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জাপানের মন্ত্রিসভার একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী শনিবার থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। রবিবার তিনি একটি পিসিআর টেস্ট করান। এতে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

দীর্ঘ ছুটি কাটিয়ে সোমবার থেকে অফিস করার কথা ছিল কিশিদার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ