কানাডায় আবারও সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর দল। তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় সংখ্যালঘু সরকার গঠন করতে হবে ট্রুডোকে। ২০১৯ সালেও সংখ্যালঘু সরকার গঠন করেছিলেন ট্রুডো।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এডমনটন জার্নাল এ খবর প্রকাশ করেছে।
এর আগে কানাডার সিটিভি নিউজ জানিয়েছিল, ট্রুডোর দল লিবারেল পার্টিই টানা তৃতীয়বারের মতো জিততে যাচ্ছে এবং তারা সংখ্যালঘু সরকার গঠন করবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো সরকার গঠন করেন ট্রুডো। সেসময় তিনি জো ক্লার্কের পর কানাডার দ্বিতীয় কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সন্তান।











