spot_img
spot_img

আফগান সরকারে নতুন মন্ত্রী-উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন যারা

আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী-উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন আমিরুল মুমিনিন বা তালেবানের আমীর মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

আফগান সরকারের তথ্য ও সম্প্রচার উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ মন্ত্রী-উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন।

নতুন মন্ত্রী-উপমন্ত্রীরা হলেন— বাণিজ্যমন্ত্রী হাজি নুরুদ্দিন আজিজি।

বাণিজ্য উপমন্ত্রী হাজি মোহাম্মদ বশির ও হাজি মোহাম্মদ আজিম সুলতানজাদা।

জনস্বাস্থ্যমন্ত্রী কালান্দার এবাদ। জনস্বাস্থ্য উপমন্ত্রী আব্দুল বারী ওমর ও মুহাম্মদ হাসান গায়ীসি।

স্বরাষ্ট্র উপমন্ত্রী মোল্লা মুহাম্মদ ইব্রাহীম। প্রতিরক্ষা উপমন্ত্রী মোল্লা আব্দুল কাইয়ুম জাকির।

জ্বালানি এবং পানি উপমন্ত্রী মুজিবুর রহমান ওমর।

দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী গোলাম গাউস।

সীমান্ত এবং উপজাতি বিষয়ক উপমন্ত্রী হাজি গুল মুহাম্মদ ও গুল জারিন কোচাই।

শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপমন্ত্রী আরসালা খরোটি।

উচ্চশিক্ষা উপমন্ত্রী লুতফুল্লাহ খায়েরখা।

পরমাণু শক্তি বিভাগের পরিচালক নাজিবুল্লাহ।

জাতীয় অলম্পিক কমিটির প্রধান নাজার মুহাম্মদ মুতমাইন।

জাতীয় পরিসংখ্যান কর্তৃপক্ষের চেয়ারম্যান মুহাম্মদ ফকির।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ