মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নৌকায় ভোট দিতে রাজি না হওয়ায় ভেঙে দেওয়া হলো ভোটারের হাত

সাতক্ষীরার কলারোয়ায় নৌকা প্রতীকে ভোট দিতে রাজি না হওয়ায় হোসেন আলী নামে এক ভোটারকে মারধর করে তার হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

হোসেন আলী বলেন, আমি কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ভোট কেন্দ্রে ঢুকতে গেলে সরকার দলীয় নেতারা আমাকে বাঁধা দেয় এবং নৌকায় ভোট দিতে বলে। এ সময় তাদের কথায় রাজি না হওয়ায় তারা আমার হাত ভেঙে দেয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ ভোট কেন্দ্রে নির্বাচন চলাকালীন কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

এছাড়া জামাল হোসেন নামে এক ইউপি সদস্য প্রার্থীকেও মারধরের ঘটনা ঘটেছে। জামাল হোসেন বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসতে চাইলে বাঁধা দেয় সরকার দলীয় নেতারা। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমার ওপরে অতর্কিত হামলা চালায় তারা। পরে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। তাদের মারধরে আমার হাত ভেঙে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ