spot_img
spot_img

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ৪৩১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৩১ জন রোগী হাসপাতালে ভর্তি ও ১জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩২৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৯০ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৬৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ