spot_img
spot_img

কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে ২৮ অক্টোবর ওলামা মাশায়েখ সম্মেলন করবে হেফাজত

আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আগামী ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির মজলিসে আমেলার এক বৈঠকে এই ঘোষণা দেন দলের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

বৈঠকে দেশব্যাপী জেলা,উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মুফতী খলিলুর আহমাদ কাসেমী, নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতী জসিম উদ্দিন, আল্লামা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতী মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মুহাম্মদ আলী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী,এ্যডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা জাকারিয়া নোমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ