spot_img
spot_img

হেফাজতের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সেক্রেটারি মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর কমিটি করা হয়েছে। কমিটিতে  মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে।

হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে, ”হেফাজতের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. কর্তৃক ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন এবং বিয়োজন করা হবে”

আজ (২১ সেপ্টেম্বর) শনিবার বা’দ জোহর জামিয়া মাদানিয়া বারিধারায় আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এর সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর খাস কমিটির এক বৈঠক এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদের, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ