spot_img

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০১ জনে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। যা গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে।

এর আগে গত বছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম শনাক্ত ছিল। সেদিন ২০৯ জনের দেহে করোনা শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। সুস্থ হয়েছেন আরো ৫৩৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।

এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ৪, খুলনায় ১, বরিশালে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ