মেক্সিকোর মধ্যাঞ্চলে জ্বালানিবাহী একটি চলন্ত ট্রেন ও ট্রাকের ধাক্কায় অগ্নিকাণ্ড ঘটেছে।
মিররের খবরে বলা হয়েছে, ঘটনাটি মেক্সিকোর মধ্যাঞ্চলের শহর আগুয়াসকালিয়েন্টেসে ঘটেছে। অগ্নিনিরাপত্তাকর্মীরা এখন ঘটনাস্থলে কাজ করছে। সরিয়ে নেওয় হয়েছে প্রায় ১ হাজার মানুষকে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় একজন অসুস্থ হয়ে পড়েছেন। কোনো প্রাণ ক্ষয় হয়নি। ট্রাক চালককে আটক করা হয়েছে।
আগুয়াসকালিয়েন্টেস শহরের ফায়ার সার্ভিস প্রধান মিগুয়েল মুরিলো এসব তথ্য নিশ্চিত করেন।
সূত্র: মিরর











