রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

যতো বাধাই আসুক আমরা আমাদের ভূমিতেই থাকবো: মাহমুদ আব্বাস

দখলদার ইসরাইলী বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে মিশরের কায়রোতে আয়োজিত শান্তি সম্মেলনে জড়ো হয়েছে মধ্যপ্রাচ্যের অনেক দেশের নেতারা। সেই সম্মেলনেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জোরপূর্বক ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বিতাড়ন করা যাবে না।

তিনি বলেন, আমার কখনোই স্থানান্তর মেনে নেব না। যতো বাধাই আসুক আমরা আমাদের ভূমিতেই থাকবো।

কায়রোর শান্তি সমাবেশে জর্ডান, কাতার, ইতালি, স্পেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র অংশ নিয়েছে। তবে সংঘাতের সঙ্গে জড়িত অন্যতম পক্ষ ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র এই শান্তি আলোচনার বাইরে অবস্থান করছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ