spot_img

বছরে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের আশা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ইউএনএইচসিআর-এর সহযোগিতায় এক বছরের মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে জনাকীর্ণ কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে বাংলাদেশ।

শনিবার (২০ নভেম্বর) এক অনুষ্ঠানে বিক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের বলেন, আমরা ইতোমধ্যে প্রায় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করেছি। আমরা এই মাসে তাদের (ভাসানচরে) স্থানান্তর পুনরায় শুরু করব।

ভাসানচর দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হবে বলে পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর মিয়ানমারের ওপর চাপ বাড়বে বলে উল্লেখ করে ড. মোমেন আশা প্রকাশ করেন যে, মিয়ানমার ধীরে ধীরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ