spot_img

করোনা: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৩ জনে।

রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল ২০২০ সালের এপ্রিলের পর প্রথম করোনাভাইরাস মহামারীতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ