নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২০ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার ৫৩ জনের কাছ থেকে ২৬ হাজার ৩৮৭ পিস ইয়াবা, ১৮৯.৫ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩৫০ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা, ৬০ বোতল ফেনসিডিল ও ১১৫টি নেশাজাতীয় ইনজেকশন মদ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।











