spot_img
spot_img

ভারতে ওমিক্রনে আক্রান্ত হিসেবে শনাক্ত ২০০ জন

ভারতে মহামারি করোনাভাইরাসের ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত্র হিসেবে শনাক্ত হয়েছেন দুই শত জন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সবচেয়ে বেশি ওমিক্রন ধরনের সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্র ও দিল্লিতে এবং আক্রান্ত হয়েছেন ৫৪ জন করে। এরপর রয়েছে তেলেঙ্গানা রাজ্যে ২০ জন, কর্ণাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরালায় ১৫ এবং গুজরাটে ১৪ জন।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩২৬ জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ