ইরাকের আইন আল-আসাদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার সব কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি।
তিনি বলেন, আইন আল-আসাদ ঘাঁটিতে আমেরিকার শুধু কয়েকজন সামরিক পরামর্শক রয়েছেন এবং একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে।











