আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার উত্তরের উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের লাখ লাখ মানুষ এবং দুজন নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি ইউরেকা বন্দরনগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে। ফলে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।











