যশোরের মনিরামপুর উপজেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মৃত্যুঞ্জয় সেনের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মৃত্যুঞ্জয় উপজেলার প্রতাপকাটি গ্রামের বিপুল সেনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু জানান, মৃত্যুঞ্জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এক বছর ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। অসুস্থতার কারণে সে লেখাপড়ায় এক বছর পিছিয়ে পড়ে। এতে সে হতাশায় ভুগছিল।
এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, হতাশা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় আত্মহত্যা করেছেন। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











