spot_img

আওনা ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি: ডা. মুরাদ

নানা বিতর্কিত বক্তব্যের জেরে পদত্যাগ করা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কোনো রাজাকার জন্মগ্রহণ করেনি। কিন্তু জামালপুরের সরিষাবাড়ীর উপজেলার আওনা ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি, এটা বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এবং সেই পবিত্র মাটি।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও তার চাচা আমিনুর রহমান তালুকদারের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আমিনুর রহমান তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ