রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ