মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৬১ লাখ ৪ হাজার ৮২৩ জন।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৯৪৩ জন। আগের দিন ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৫৭ জনে।











