spot_img
spot_img

‘রাশিয়ার পক্ষে ইউক্রেনে ১৫০০০ সৈন্য পাঠাতে পারে বেলারুশ’

রাশিয়াকে সহায়তা করতে ইউক্রেনে তিন ধাপে ১৫০০০ সৈন্য মোতায়েন করতে পারে বেলারুশ।

ইউক্রেনের নিরাপত্তা বিভাগের মেজর জেনারেল ভিক্টর ইয়াগুন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে এমন দাবি করেছেন।

তিনি বলেন, বেলারুশ থেকে আক্রমণের সম্ভাবনা অনেক বেশি। বেলারুশিয়ান বাহিনী ইউক্রেনের উত্তর-পশ্চিম ভোলিন অঞ্চলকে লক্ষ্যবস্তু করতে পারে। যেটি পোল্যান্ড এবং বেলারুশ উভয়ের সীমান্তবর্তী।

গত ২৪ ফেব্রুয়ারি মস্কো আক্রমণ শুরু করার পর থেকেই বেলারুশের সামরিক বাহিনী রসদ ও অন্যান্য পণ্য সরবরাহে রাশিয়ান বাহিনীকে সহায়তা করছে বলেও দাবি করেন ইয়াগুন।

তিনি বলেন, ইচ্ছা বা অনিচ্ছায় যা-ই হোক বেলারুশিয়ান বাহিনী এরইমধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ