spot_img
spot_img

রমজানে আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করল ইসরাইল

পবিত্র রমজানে আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (২১ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ওই অঞ্চলগুলোতে ইসরাইলের সরকারি কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত মেজর জেনারেল গাসান আলিয়ান বলেন, সকল বয়সের নারী, শিশু এবং ৫৫ বছরের বেশি বয়সী পুরুষরা কেবল রমজানের সময় আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারবে।

তিনি আরো বলেন, ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা ইসরাইলের অনুমতি নিয়ে আল-আকসায় প্রবেশ করতে পারবে।

ইসরাইলী ওই কর্মকর্তা আরও বলেন, পশ্চিম তীরের ৪৮টি অঞ্চলে বসবাসরত আত্মীয়দের সাথে দেখা করার জন্য ফিলিস্তিনিদের ‘নিরাপত্তা অনুমোদন’ নিতে হবে। একইসাথে তিনি বলেন, বিদেশীরাও যদি পশ্চিম তীরে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে চায় তাদেরও এই অনুমোদন নিতে হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ