রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই দুঃসময়ে মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে আছে। তিনি আশা প্রকাশ করেন, ইরানি জনগণ সাহসিকতার সঙ্গে বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে।
শনিবার (২১ মার্চ) পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের নেতাদের পাঠানো শুভেচ্ছাবার্তায় ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান।
ভ্লাদিমির পুতিন আরও বলেন, মস্কো সবসময় তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকবে।
সূত্র : রয়টার্স










