spot_img

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প

বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি নিয়ে ইরানকে আলটিমেটাম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে আমেরিকা ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেবে’।

শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন।

তিনি লিখেছেন, ‘ইরান যদি এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে আমেরিকা তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে, সবচেয়ে বড়টি দিয়ে শুরু করে।’

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ