ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে কলকাতার বিধাননগরের বিশেষ আদালতে তোলা হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুরের দিকে ১৪ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।










