spot_img

স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানা গেছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ