spot_img
spot_imgspot_img

হিজাব পরায় ভারতের কর্নাটকে পরীক্ষা দিতে দেওয়া হলো না ২ ছাত্রীকে

ভারতের কর্নাটকে উদুপিরের একটি কলেজে হিজাব পরায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি ২ ছাত্রীকে।

হিজাব পরায় মুসলিম দুই কলেজছাত্রীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়নি।

উদুপি ভিদোদয়া পিউ কলেজে শুক্রবার দ্বাদশ শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষায় এ ঘটনা ঘটে।

আলিয়া আসাদি ও রেশাম নামে দুই ছাত্রী শুক্রবার সকালে বোর্ড পরীক্ষা দিতে ওই কেন্দ্রে যান।

তাদের বলা হয়, সরকারি নির্দেশ অনুসারে হিজাব পরে কলেজে প্রবেশ করা যাবে না।

তারা কলেজের অধ্যক্ষকে ৪৫ মিনিট ধরে অনুনয়-বিনয় করেও পরীক্ষা হলে প্রবেশের অনুমতি পাননি। পরে পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যান।

সূত্র : এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ