মুসলিম বিশ্বকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২২ এপ্রিল) মুসলিমদের সবচেয়ে আনন্দের দিন ঈদুল ফিতর উপলক্ষে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।
এক টুইট বার্তায় তিনি পাকিস্তানসহ সমগ্র বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের এই আনন্দময় মুহূর্তগুলি আপনার প্রিয়জনদের সাথে উপভোগ করুন। তবে আপনার চারপাশের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের ভুলে যাবেন না। আমি সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি এই ঈদ পাকিস্তানসহ পুরো ইসলামী বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক।”











