spot_img
spot_img

রাফায় ইসরাইলী হামলায় শহীদ ২২

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার রাফা সীমান্তে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন শহীদ হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজ্জা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।

এতে ইসরাইল শহীদ হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজ্জায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরাইলী বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারের এই হামলায় নিহতদের ১৮ জনই শিশু। তারা জানায়, কুয়েতি হাসপাতালের উপর বিমান হামলা চালানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম হামলায় একজন পুরুষ, তার স্ত্রী ও তিন বছর বয়সী একটি বাচ্চা মারা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ