উপসাগরীয় দেশগুলো যদি ইরানে হামলার জন্য নিজেদের ভুখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে তাদের তেল উৎপাদনকে বিদায় জানাতে হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার এ হুঁশিয়ারি দিয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এই সতর্কতা এমন এক সময়ে এসেছে, যখন পারস্য উপসাগরীয় এলাকার কয়েকটি দেশ এর আগে ইরানের শত্রুদের তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিয়েছিল।’
প্রতিবেদনে আরো বলা হয়, ‘এখনো যদি এভাবে চলতে থাকে, তবে তাদের (মধ্যপ্রাচ্যের) অর্থনৈতিক লাইফলাইন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।’
ফার্স নিউজের তথ্যমতে, ওই কমান্ডার আরো বলেন, ইরানের ‘লক্ষ্যবস্তুর তালিকা’ সামরিক স্থাপনার বাইরেও সম্প্রসারণ করা হয়েছে এবং এতে এখন মধ্যপ্রাচ্যজুড়ে প্রধান তেলক্ষেত্র ও শোধনাগারগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার এবং বাহরাইনের নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করেছেন।
এই উপসাগরীয় দেশগুলোর মধ্যে অনেকগুলোই আমেরিকার মিত্র, যাদের কয়েকটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
সূত্র: সিএনএন











