spot_img
spot_img

আর্থিকভাবে ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প

আর্থিকভাবে ভেঙে ইরান পড়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘ইরান নগদ অর্থের জন্য হাহাকার করছে! প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার লোকসান হচ্ছে তাদের।’

সামজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘ইরানের সেনাবাহিনী ও পুলিশ অভিযোগ করছে যে তারা বেতন পাচ্ছেন না।’

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে আমেরিকা। তবে ইরান এই গুরুত্বপূর্ণ প্রণালিটি খুলতে চায়, যাতে তারা প্রতিদিনি ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে।

তিনি দাবি করেন, মুখরক্ষা করতে হরমুজ প্রণালি বন্ধ রেখেছে ইরান।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ