spot_img
spot_img

মুফতি মনির হোসেন কাসেমীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২২ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ মুফতি মনির হোসেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।

গত শুক্রবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ‘নাশকতা’, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও ‘সম্প্রতি’ নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ