spot_img

”১৩ বছরে কত ঈদ গেল, আন্দোলন আর কই হলো মির্জা ফখরুল সাহেব”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  ১৩ বছরে কত ঈদ গেল। আন্দোলন আর কই হলো মির্জা ফখরুল সাহেব। সব পরীক্ষায় ফেল করে জ্বালা আর জ্বালা, মনে বড়ই জ্বালা। পদ্মা সেতু হলো, মেট্রোরেল হলো, টানেল হলো, কিছুই ঠেকাতে না পেরে অন্তর্জ্বালায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।

শনিবার (২১ মে) সকালে ছাত্রলীগ আয়োজিত টিএসসি অডিটোরিয়ামে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

গত ১৩ বছরে শেখ হাসিনার উন্নয়ন-অর্জন বিএনপিকে বিপাকে ফেলে দিয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে এমন কোনো উন্নয়ন করেনি; যা থেকে তারা জনগণের কাছে ভোট চাইবে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ