spot_img
spot_imgspot_img

ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২১ মে ) বিকালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফরাসি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ৬০ দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কীভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা জানার গ্রেনোবল প্রসিকিউটররা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ