spot_img
spot_img

বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতে ষড়যন্ত্র হয়েছে আবারও দেশের উন্নয়ন অবকাঠামো ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না।

সোমবার (২২ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এ ৭১ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলো মুসলিম দেশগুলোকে দুর্বল করে ফেলতেই নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চায়।

হানিফ বলেন, আজকে যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, তারা বঙ্গবন্ধুর হত্যা, মানুষ খুন, আগুন-সন্ত্রাসের সময় গণতন্ত্র দেখে না। ২০০৪ সালে বিএনপির শাসনামলে অপারেশন ক্লিন হার্টের নামে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সে সময় মানবাধিকার কোথায় ছিল সেসব দেশের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হানিফ আরও বলেন, সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। অবাধ নির্বাচন নিয়ে কোনো সন্দেহ হলে সমালোচনাকারী দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর পরামর্শ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ