spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলের নৃশংস হামলা; গর্ভবতী নারী-অনাগত শিশুসহ শহীদ ১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় ১৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এরমধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় শহীদ হয়েছেন কমপক্ষে ১০ ফিলিস্তিনি।

শহীদদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুও রয়েছে। এছাড়া গাজ্জা সিটিতে পৃথক হামলায় নারী ও শিশুসহ আরও ৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

বুধবার (২২ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্য গাজ্জায় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলী বোমা হামলায় এক গর্ভবতী নারী এবং তার অনাগত সন্তানসহ ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে।

বার্তাসংস্থাটি বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় বাস্তুচ্যুত লোকদের ভিড়ে বোমা হামলা করা হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা আরও জানিয়েছে, গাজ্জা শহরে ইসরাইলের চলমান হামলায় মঙ্গলবার সন্ধ্যায় অন্তত আরও আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, শহরের দারাজ এলাকায় ইসরাইলী ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে যার বয়স এখনও এক বছর পূর্ণ হয়নি।

অন্যদিকে শহরের তুফাহ পাড়ায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দুই নারী ও এক নাবালক শিশুসহ আরও চারজন শহীদ হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ