প্রতিরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী এক সপ্তাহের লকডাউন দিয়েছে প্রশাসন। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরে রাত ৮টার পর বন্ধ থাকবে ফার্মেসি ছাড়া সব দোকান।
মঙ্গলবার (২২ জুৃন) বিকাল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কভিড ১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ চট্টগ্রাম জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত মতে, ২৩ জুন বুধবার থেকে আগামী ৭ দিন ফটিকছড়ি উপজেলা লকডাউনের আওতায় থাকবে। এ সময় সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে উপজেলার হাট-বাজার। একই সঙ্গে অভ্যন্তরীণ যানবাহন যেতে পারবে না হাইওয়েতে।
তাছাড়া, বুধবার থেকে মহানগরে রাত ৮টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
যানবাহনে অধিক ভাড়া বন্ধ ও রেস্টুরেন্টে ৫০ ভাগের বেশি মানুষের সমাগম হলে জরিমানা। যে কোনো ধরনের সভা সমাবেশও বন্ধ থাকবে। জেলায় কমিনিউটি সেন্টারে বিয়ে ও মেজবানসহ সকল ধরনের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।












