spot_img
spot_img

আফগানিস্তানে ভূমিকম্প; নিহত ৯৫০

আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে ৯৫০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২২ জুন) পাকতিকা প্রদেশে ভোরে এ ভূমিকম্প আঘাত হানে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি বলেন, দুর্গম পাহাড়ি গ্রামে আহতদের কাছে পৌঁছাতে এবং ওষুধ ও খাবারের সরবরাহ করতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ, কিছু গ্রাম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে।

সূত্র : র‍য়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ