spot_img
spot_img

ইরানিরা সম্মান ও মর্যাদা রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ: আরাগচি

ইরানের কর্মকর্তারা ও ফুটবলাররা ইরানিদের সম্মান ও মর্যাদা রক্ষায় কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সোমবার (২২ জুন) ইরান-আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধে একটি মার্কিন-ইসরাইলি হামলায় নিহত স্কুলছাত্রীদের ছবির পাশে ফুটবল বিশ্বকাপের একটি ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আরাগচি লিখেছেন, ‘ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র, ইরানি হিসেবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর লড়াইয়ের অংশ। আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।

সুইজারল্যান্ডে মার্কিন-ইরান আলোচনায় অগ্রগতির বিষয়টিকে মধ্যস্থতাকারীরা যখন স্বাগত জানাচ্ছেন এবং বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে ইরানের ম্যাচটি যখন ড্র হয়েছে, ঠিক সেই মুহূর্তে তিনি এই পোস্ট করলেন।

এর আগে, ইরান-আমেরিকা যুদ্ধের প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের ‘শাজারেহ তাইয়্যেবাহ গার্লস স্কুলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই ছিল স্কুলছাত্রী এবং তাদের শিক্ষক।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ